পটল পকোড়া(potol pakoda recipe in Bengali)

Poushali Mitra @poushali19
পটল পকোড়া(potol pakoda recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পটলের খোসা ছাড়িয়ে বীজ গুলো কুড়িয়ে নিতে হবে এবং পটল গুলো লম্বা আঙুলের মতো করে কেটে নিতে হবে।
- 2
এবার মিক্সিং বোল এ ময়দা, চালের গুঁড়ো, সুজি, কালো জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন, উপাদান এ লেখা পরিমাণে নিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে।
- 3
শুকনো উপদান গুলোয় অল্প অল্প করে জল মিশিয়ে খুব পাতলা বা খুব গাঢ় না মোটামুটি মাঝারি ব্যাটার বানিয়ে নেবো। তারপর টুকরো করা পটল গুলো ব্যাটার এ ডুবিয়ে নেবো যাতে পটলের গায়ে খুব ভালো করে ব্যাটার লেগে যায়।
- 4
এবার কড়াতে রিফাইন তেল গরম হলে ব্যাচ ব্যাচ করে ব্যাটার কোট করা পটল গুলো সোনালী রঙের ভেজে নেবো। কড়া থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পটল পকোড়া।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13753973











মন্তব্যগুলি (2)