ব্রেড পকোড়া (Bread pokoda recipe in Bengali)

ব্রেড পকোড়া (Bread pokoda recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু গুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে ।তারপর ওটাকে ভালো করে মেখে নিতে হবে।
- 2
কড়াই এ অল্প সাদা তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজকুচি টা দিয়ে দিতে হবে। পেঁয়াজ টা একটু কালার চেঞ্জ হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে ।দিয়ে ভালো করে ওটাকে নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে।
- 3
আর পাউরুটি টাকে কোনাকোনিভাবে কেটে নিতে হবে ।তারপর পাউরুটির একদিকে আলু টাকে ভালো করে দিতে হবে তার ওপর আর একটা পাউরুটি দিয়ে ওঠার মুখগুলো চারিদিক আটকে দিতে হবে।
- 4
আর একটা বড় বাটিতে ব্যাসন টা দিয়ে তার মধ্যে অল্প লঙ্কাগুঁড়ো,অল্প হলুদ গুঁড়ো,খুব সামান্য বেকিং সোডা আর সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 5
তারপর ওই পাউরুটি গুলোকে একবার ব্যসনে ভালো করে চুবিয়ে নিয়ে কড়াইয়ে তেল গরম করে ওটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে।
- 6
তাহলে তৈরি ব্রেড পকোড়া। এবার এটাকে সস দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি