দুধ পোস্ত পাবদা(doodh posto Pabda recipe in bengali)

Poushali Mitra @poushali19
দুধ পোস্ত পাবদা(doodh posto Pabda recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলো 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ নুন দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দেবো।
- 2
এরপর পোস্ত, কাঁচালঙ্কা, কাজু, সামান্য নুন ও 1/2 চা চামচ চিনি একসাথে বেটে পেস্ট তৈরি করে নেবো। এবার একটি মিক্সিং বোল এ এই পোস্ত বাটার সাথে 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো সাথে 100 মিলি দুধ ও 1 টেবিল চামচ সরষে তেল একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো।
- 3
এরপর এই মিশ্রণ এ নুন হলুদ মাখানো মাছ গুলো দিয়ে ওপর থেকে কয়েকটি চেরা কাঁচালঙ্কা, 1 টেবিল চামচ সরষে তেল ও আরো 100 মিলি দুধ দিয়ে দেবো। পাত্রটি ঢেকে 15 মিনিটের জন্য মাইক্রো ওয়েভ ওভেন এ 500° তে বেক করবো। ওভেন থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন দুধ পোস্ত পাবদা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13775417









মন্তব্যগুলি (4)