ধোকলা (Dhokla recipe in bengali)

ধোকলা (Dhokla recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
বেসন চেলে নিতে হবে।
- 2
বেসনে নুন,হলুদ,২চামচ চিনি,লেবুর রস মাখিয়ে নিতে হবে।
- 3
এরপর বেসনে একটু একটু করে জল দিয়ে ভালো করে ফেটিয়ে বেটার তৈরি করে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রেখে দিতে হবে।
- 4
কড়াইয়ে ২ গ্লাস জল দিয়ে তার উপরে একটা স্টেন্ড দিয়ে গ্যাসে প্রিহিট করতে দিতে হবে।
- 5
একটা কেক টিন বা স্টিলের টিফিন কোটায় তেল ব্রাস করতে হবে।
- 6
এবার বেসন বেটারে ইনো দিয়ে ভালো করে মিশিয়ে কেক টিনে ঢেলে কড়াইয়ে স্ট্যেন্ডের উপরে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কম করে দিতে হবে।
- 7
এবার তড়কা করতে হবে তার জন্য একটা ফ্রাইপেনে তেল দিয়ে তার মধ্যে সরষে,চেরা কাচা লঙ্কা,কারিপাতা ফোড়ন দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে ১ কাপ জল,নুন,চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দিতে হবে।
- 8
২৫মিনিট পর ধোকলার ঢাকা খুলে একটা স্টিকে চেক করে নিতে হবে স্টিকে কিছু না লেগে থাকলে কেক টিন নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।
- 9
ঠান্ডা হয়ে এলে ধোকলা পিস পিস করে কেটে তড়কা চামচে করে করে দিয়ে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি
আমিও কিছু নতুন চেষ্টা করেছি পারলে দেখবেন।পছন্দ হলে অনুসরণ করে দেবেন।🐾