রাধাবল্লভী (Radhaballavi recipe in Bengali)

#ebook2
সরস্বতী পূজার ভোগের আয়োজনে যেকোনো নিরামিষ পদের সাথে রাধাবল্লভী খুবই সুস্বাদু একটি পদ।
রাধাবল্লভী (Radhaballavi recipe in Bengali)
#ebook2
সরস্বতী পূজার ভোগের আয়োজনে যেকোনো নিরামিষ পদের সাথে রাধাবল্লভী খুবই সুস্বাদু একটি পদ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
রাধাবল্লভী বানানোর জন্য ময়দা, নুন এবং তেল ভালো করে ময়ান দিয়ে গরম জল দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করে নিতে হবে।
- 2
এরপর স্টাফিং এর জন্য ভিজিয়ে রাখা বিউলির ডাল মিক্সার এ বেটে নিতে হবে। এরপর ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে কালোজিরা এবং হিং ফোড়ন দিয়ে তাতে ডাল বাটা দিয়ে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো করে রাখা মৌরি এবং স্বাদ মত নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে
- 3
এরপর তৈরি করা ডো থেকে ছোট লুচি র সাইজের লেচি কেটে তৈরি করা ডালের পুর ভরে গোল করে বেলে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে তেল দিয়ে মাঝারি আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রাধাবল্লভী
- 5
ফুলকপির ডালনা,ছোলার ডাল কিংবা যেকোনো নিরামিষ পদের সাথে রাধাবল্লভী খেতে খুবই সুস্বাদু লাগে
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (8)