গোবিন্দ ভোগ চালের পায়েস (gobinbhog chaler payesh recipe in bengali)

Prasadi Debnath @cook_16030395
গোবিন্দ ভোগ চালের পায়েস (gobinbhog chaler payesh recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম এ চাল টা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে ঘি মাখিয়ে রেখেছি ।
- 2
তার পর দুধ টা জ্বাল দিয়ে নিয়েছি ।
দুধ ফুটে উঠলে তার মধ্যে তেজপাতা আর ছোট এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি । - 3
তার পর চাল টা দিয়ে দিয়েছি । দিয়ে অনবরত নেরে নেরে রান্না করতে হবে ।তা না হলে তলায় পুরে যাবে ।
- 4
চাল সেদ্দ হয়ে গেলে ওর মধ্যে বাতাসা গুলো দিয়ে দিতে হবে আর গুঁড়ো দুধ টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । কিছু ক্ষন ফোটার পর কাজু গুলো ধুয়ে দিয়ে দিতে হবে ।বেশ ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে ।তার পর ওর মধ্যে এক চিমটি লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে ।কিশমিশ গুলো ধুয়ে দিয়ে দিতে হবে ।তার পর মিশিয়ে নিতে হবে ।আগে কিশমিশ দিলে পায়েস টা কেটে যেতে পারে । কারণ কিছু কিশমিশ একটু টক ও হয় ।
- 5
তার পর একটু ঠান্ডা হলে পরিবেশন করুন । আমি তো ফ্রিজে রেখে ঠাণ্ডা করে তবে খাই দারুণ লাগে ।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13820235











মন্তব্যগুলি (4)