রান্নার নির্দেশ সমূহ
- 1
ইলিশ মাছ গুলো পরিষ্কার করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন।
- 2
এরপর পরিমাণ মতো (যতটা গ্রেভি আপনি চাইছেন) গোটা সরষে আর কাঁচা লঙ্কা (কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী,আমি ২ টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম) নিয়ে ভালো করে বেঁটে নিতে হবে।
- 3
এরপর করাই গরম করে খালি করে, খালি গরম করাইতেই নুন হলুদ দিয়ে গুলে রাখা সরষে বাটা টা দিয়ে ইলিশ মাছ গুলো কড়াইতে দিয়ে তার ওপর কাচা সর্সে তেল দিতে হবে।
- 4
এইভাবে কম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে ১০মিনিট মতো।এর মধ্যে একবার নুন ঝাল টা পরখ করে নেবেন। এরপর গরম ভাতের সাথে সার্ভ করুন সর্সে ইলিশ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13839421












মন্তব্যগুলি (5)