সাউথ স্টাইলে সুজি উপমা (sauth style sooji upma recipe in Bengali)

#GA4
Week5
আমি ধাধা থেকে উপমা বেছে নিয়েছি। আজ আমি মজার ও হেল্দি সাউথ স্টাইলে সুজি উপমা বানিয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।
সাউথ স্টাইলে সুজি উপমা (sauth style sooji upma recipe in Bengali)
#GA4
Week5
আমি ধাধা থেকে উপমা বেছে নিয়েছি। আজ আমি মজার ও হেল্দি সাউথ স্টাইলে সুজি উপমা বানিয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সব সামগ্রী গুলো একজায়গায় করে তারপর কড়াইতে সুজি দিয়ে হালকা করে ভেজে তুলে নিতে হবে ।
- 2
তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে চানা ডাল ও বিউলি ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে কারি পাতা ও কাঁচা লংকা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে নিতে হবে ।
- 3
তারপর ওর মধ্যে চিনা বাদাম, কাজু দিয়ে মিশিয়ে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে ।
- 4
তারপর সব ভালো করে ভাজা হয়ে গেলে ২ কাপের মত জল দিয়ে ফুটতে দিতে হবে।
- 5
জল ফুটে উঠলে সুজি ঢেলে দিয়ে নাড়তে হবে আর ঘনো হয়ে আসলে নামিয়ে নিতে হবে।
- 6
এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন। সত্যি খেতে কিন্তু অসাধারণ ।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)