রুই মাছের পাতুরি (rui maacher paturi recipe in bengali)

Susmita Kesh @susmita007
রুই মাছের পাতুরি (rui maacher paturi recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে এরপর রুই মাছের মধ্যে সরষে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে
- 2
এরপর ওই মাছের পিস গুলির মধ্যে সরষের তেল, চিনি, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে দিতে হবে
- 3
সমস্ত উপকরণ মিশিয়ে দেওয়ার পর মাছগুলোকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে
- 4
এরপর কলাপাতার পিস গুলিকে তেল দিয়ে গ্রিজ করে ওর মধ্যে মাছের পিস গুলিতে দিয়ে উপর থেকে একটি করে কাঁচা লংকা দিয়ে কলাপাতা গুলোকে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে.
- 5
এরপর একটি বড় কড়াই কে ভালো করে তেল দিয়ে গ্রীজ করে ওর মধ্যে কলাপাতায় বাঁধা মাছের পিসগুলি দিয়ে মিডিয়াম ফ্লেমে ১০-১৫ মিনিট সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই রেসিপিটি.গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই পদটি.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13880158










মন্তব্যগুলি (2)