মূর্গ মুসাল্লাম (murg musallam recipe in Bengali)
#পুজো 2020
পুজো মানেই দেদার খাওয়া দাওয়া।
মূর্গ মুসাল্লাম (murg musallam recipe in Bengali)
#পুজো 2020
পুজো মানেই দেদার খাওয়া দাওয়া।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন গুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। তারপর দেড় চা চামচ আদা বাটা, আড়াই চা চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা, দই, ২ চা চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো,১ চা চামচ গরম মসলা গুঁড়ো,নুন, লেবুর রস, ধনে জিরে গুঁড়ো, কেওড়া জল দিয়ে ম্যারিনেট করে ৬ ঘণ্টা রেখে দিতে হবে
- 2
কড়া তে তেল গরম করে পেঁয়াজ লালচে করে ভেজে বাকি আদা রসুন বাটা দিয়ে কষতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে টম্যাটো পেস্ট, লঙ্কা,হলুদ নুন চিনি দিয়ে খুব ভালো করে কষে চিকেন কিমা দিয়ে কষতে হবে। তেল ছাড়লে অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। চিকেন সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে ১ চা চামচ গরম মসলা গুঁড়ো, বেরেস্তা ও কাজু কিসমিস দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। কিমা করতে ১০ মিনিট সময় লাগে।
- 3
তারপর ৬ ঘণ্টা পর মসলা থেকে চিকেন তুলে চিকেন র পেটে রান্না করা কিমা কিছুটা ভরে দিয়ে একটা ডিম সেদ্ধ দিয়ে আর ও একটু কিমা ভরে একটা টুথ পিক দিয়ে বন্ধ করে দিতে হবে।
- 4
এবার কড়া তে তেল আর ঘি দিয়ে গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে চিকেন দুটো দিয়ে দিতে হবে। চিকেন দিয়ে ৫-৭ মিনিট ভেজে নিয়ে পরে থাকা মসলা দিয়ে কষতে হবে।
- 5
কিছুক্ষন কষে নিয়ে চিনি আর দরকার হলে নুন (ম্যারিনেট এ নুন দেওয়া হয়ে ছিলো) দিতে হবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে। এই ভাবে ২৫ মিনিট কষতে হবে। তারপর মসলা থেকে তেল ছাড়লে কাজু গুঁড়ো দিয়ে ৫ মিনিট কষে ঢাকা দিয়ে গ্যাস অফ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইম এ রাখতে হবে।
- 6
তাহলেই রেডি মুর্গ মসালাম। নান, লাচ্ছা পরোটা বা পোলাও সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি