চিকেন হাঁড়িয়া(chicken handiya recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাংসের টুকরোগুলো কে ভালো করে ধুয়ে লবণ,হলুদ, ভিনিগার মাখিয়ে কিছুক্ষণ রেখে কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হলে মাংসের টুকরোগুলো কে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 2
এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করার পর তাতে দিতে হবে টমেটো কুচি, আদা রসুন বাটা,কাঁচা লঙ্কা।
- 3
এবার কড়াই এর মধ্যে পরিমান লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মসলা টাকে খুব ভালোভাবে কষাতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর তাতে দিতে হবে সামান্য চিনি,জিরের গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন মশলা ও একটু সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে।
- 4
মসলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে ফেটানো টক দই।
- 5
টক দই দেওয়ার পর মসলা থেকে তেল ছাড়লে ওপর থেকে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 6
এবার গ্যাসে একটি মাটির হাড়ি বসাতে হবে তার মধ্যে সরষের তেল গোটা জিরে ও থেঁতো করা এলাচ ফোড়ন দিতে হবে।
- 7
এবার তেলটা গরম হলে তারমধ্যে ভেজে রাখা চিকেন,কষিয়ে রাখা মসলা,আলুর টুকরো,গোটা রসুন, রসুন, ধনেপাতা কুচি ও স্প্রিং অনিয়ন দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ওপর থেকে চিকেন মশলা ছড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আটা দিয়ে ঢাকনার চারিধার সিল করে দিতে হবে।
- 8
এবার একদম অল্প আঁচে ৩০—৪০ মিনিট দমে রাখতে হবে।৪০ মিনিট পর সিল খুলে উপর থেকে গরমমশলা ছড়িয়ে রুটি বা ভাতের সাথে পরিবেশন করতে হবে চিকেন হাঁড়িয়া।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (5)