ভেজ ফ্রায়েড রাইস(Veg Fried rice in bengali)

Kakali Chakraborty @jasodar_rannaghar
ভেজ ফ্রায়েড রাইস(Veg Fried rice in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল টা আধ ঘন্টা ভিজিয়ে রেখে এরপর জল ঝরিয়ে নিলাম। একটি হাঁড়িতে অর্ধেক পরিমাণ জল দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন ও এক চা চামচ সাদা তেল ও গোটা গরম মশলা দিয়ে ফুটতে দিলাম।জল ফুটে উঠলে ওর মধ্যে চাল দিয়ে দিলাম।চাল আশি ভাগ সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করতে মেলে দিলাম বড়ো পাত্রে।
- 2
এরপর কড়াইতে ঘি ও তেল দিয়ে তাতে প্রথমে কাজু কিসমিস ও পরে সবজি গুলো ভালো করে ভেজে নিলাম। এরপর কড়াইতে গোটা গরম মশলা দিয়ে ভাতটা দিয়ে দিলাম।ঐ গুলো ভাতের সঙ্গে মিশিয়ে দিলাম। চিনি ছড়িয়ে দিলাম ওপর থেকে দুধ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম।
- 3
কম আঁচে ঐ ফ্রায়েড রাইস ওর মধ্যে দশ মিনিট ভাপে রেখে তারপর পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13981366






মন্তব্যগুলি (9)