ড্রাই ফ্রুটস টমেটো পাতি লেবুর চাটনি (tomato pati lebur chutney recipe in bengali)

Smita Banerjee @cook_15813444
ড্রাই ফ্রুটস টমেটো পাতি লেবুর চাটনি (tomato pati lebur chutney recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে উপরের উপকরণগুলি একত্রিত করতে হবে
- 2
তারপর টমেটো ভালো করে ধুয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে
- 3
এরপর একটি কড়াই এর মধ্যে তেল গরম হলে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোন দিতে হবে
- 4
একটু নাড়াচাড়া করে সেদ্ধ টমেটোগুলো কে দিয়ে ভাল করে নাড়তে হবে
- 5
ভালোভাবে টমেটো গলে গেলে এতে চিনি যোগ করে আর অল্প জল যোগ করে ফোটাতে হবে।
- 6
টমেটোর সাথে চিনি ভালোভাবে মিশিয়ে গেলে এতে পাতি লেবুর রস, ড্রাই ফ্রুটস আর আমসত্ত্ব, খেজুর দিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে।
- 7
এরপর স্বাদমতো নুন দিয়ে ওপরে আরেকটু পাতিলেবু ছড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে। তৈরি ড্রাই ফ্রুটস টমেটো পাতি লেবুর চাটনি। শেষপাতে খাওয়ার জন্য চাই এই রকম ড্রাই ফ্রুটস টমেটো পাতি লেবুর চাটনি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13995073







মন্তব্যগুলি (5)