বোয়াল রসা ( boyal rosa recipe in bengali

বোয়াল রসা ( boyal rosa recipe in bengali
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে উপরের উপকরণগুলো একত্রিত করতে হবে।
- 2
বোয়াল মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে
- 3
এরপর টমেটো কুচি কুচি করে নিতে হবে আর বোয়াল মাছ একটি কড়াইয়ে তেল গরম করে ভাল করে ভেজে তুলে রাখতে হবে
- 4
এরপর ওই তেলে গোটা গরম মসলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে
- 5
এবার টমেটো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে
- 6
সবকিছু একটু ভাজা হলে কাঁচা গন্ধ চলে গেলে এতে দিতে হবে একটি পাত্রে আগে থেকে জল দিয়ে ওপরে উল্লিখিত সমস্ত মশলা গুলে রাখা ছিল সেটি ।
- 7
মশলা ভাজা হলে অল্প অল্প জল দিয়ে গ্রেভি বানিয়ে নিতে হবে
- 8
এবার ওই গ্রেভিতে স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা মাছ দিয়ে দিতে হবে।
- 9
কম আঁচে গ্রেভি কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঢাকা চাপা দিয়ে।
- 10
ঢাকা খুলে ঘি আর গরম মশলা দিয়ে অল্প নাড়াচাড়া করে গ্যাস অফ করে স্বাদ মতন চিনি দিয়ে 5 মিনিট ঢাকা বন্ধ করে রাখলেই তৈরী বোয়াল রসা।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (4)
আমিও নতুন ট্রাই করেছি কমেন্টস দিও