ফুলকপির পকোড়া (Phulkopir pokoda recipe in bengali)

Barsha Bhumij @cook_26161659
ফুলকপির পকোড়া (Phulkopir pokoda recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ফুলকপি গুলি কেটে নিলাম,তারসাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুচি করে নিলাম, আদা বেটে নিলাম
- 2
ফুলকপি গুলি ভালো করে ধুয়েকড়াইতে একটু জল ও অল্প করে নুন দিয়ে তাতে দিয়ে দিলাম
- 3
এবার কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম অল্প শক্ত থাকে যেন কপি গুলো
- 4
এবার জল ছেঁকে নিলাম
- 5
একটি পাত্রে কপি গুলি দিয়ে তাতে বেসম,কোনফ্লাওর,হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, আদা, পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি, নুন সব উপকরণ দিয়ে দিলাম,
- 6
এবার সব উপকরণ ভালো করে মাখিয়ে নিলাম
- 7
করাই তেল গরম করে এভাবে পকড়ার মতো করে তেলে ছেড়ে দিলাম
- 8
এবার লাল করে ভেজে নিলাম, এবং টমেটো সস এর সাথে গরম গরম পরিবেশন করলাম
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14089382






















মন্তব্যগুলি (15)