চকলেট রসগোল্লা (chocolate rosgolla recipe in Bengali)

Debjani Mistry Kundu @cook_22986642
চকলেট রসগোল্লা (chocolate rosgolla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে ছানা ময়দা সুজি বেকিং সোডা নিয়ে নিয়েছি
- 2
এবার এটা ভাল করে মেখে নেব। অনেকক্ষণ ধরে।
- 3
ছানাটা অবশ্যই আগে থেকে জল ঝরিয়ে নিতে হবে।
- 4
একটি পাত্রে চিনি ও জল ফুটতে দিতে হবে।
- 5
কিছুটা ছানার মিশ্রণে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে আর কিছুটা এমনি রেখে দিতে হবে।
- 6
কোকো পাউডার মিশ্রিত ছানা আর এমনি ছানা অর্ধেকটা অর্ধেকটা নিয়ে হাতে বল গড়ে নিতে হবে হাতের সাহায্যে।
- 7
চিনির রস ফুটে উঠলে গড়ে রাখা বল গুলো দিতে হবে মিডিয়াম আঁচ এ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কুড়ি মিনিটের জন্য।
- 8
এবার ঢাকনা খুলে কিছুক্ষণ পড়তে যেতে হবে।
- 9
আবারো কুড়ি মিনিটের জন্য কম আঁচে ঢেকে দিতে হবে ।
- 10
এক থেকে দুই ঘন্টা রসের মধ্যে রেখে দিতে হবে মিষ্টিগুলো ঠান্ডা অথবা গরম দুই ভাবেই পরিবেশন করা যায়।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14093032








মন্তব্যগুলি (9)