ছোলার সুপ(Cholar soup recipe in Bengali)

#শীতকালীনস্যুপ
স্যুপ স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী. শীতকালে প্রায় অনেকেরই সর্দি-কাশি লেগে থাকে, এই সময় গরম গরম স্যুপ খেলে সর্দি-কাশির জন্য অনেক উপকার হয় ।ছোট থেকে বড় সবার জন্য সুপ খুব উপকারী । আমি এখানে কালো ছোলার স্যুপ বানিয়েছি ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
ছোলা সাত-আট ঘণ্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে. 8ঘন্টা পরে ছোলাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে. প্রেসার কুকারে 2 গ্লাস জল আর লবণ দিয়ে তিনটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে. এবার ছোলা গুলো একটি ছাকনি দিয়ে ছেঁকে নিয়ে জলটা রেখে দিতে হবে. হাত দিয়ে চটকে অথবা মিক্সচারে একটা ঘূর্ণি দিয়ে আধা ভাঙ্গা করে নিতে হবে. মিহি পেস্ট করা যাবে না.
- 2
কড়াই গরম করে ঘি দিয়ে জিরা ফোড়ন দিতে হবে. এবার টমেটো পিউরি দিতে হবে. নাড়তে নাড়তে যখন তেল বেরোবে তখন আমচুর, শুকনো তাওয়ায় ভেজে গুঁড়া করা শুকনো লঙ্কা, গোলমরিচ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে থেকে ছেকে রাখা ছোলার জল দিতে হবে.
- 3
এবার বিটনুন,খাবার লবণ দিয়ে দিতে হবে.5 মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে. যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আচ কমিয়ে দিয়ে আরো দু মিনিটের জন্য ফোটাতে হবে.
- 4
এবার লেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে. গরম গরম পরিবেশন করতে হবে.
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (11)