স্প্রিংঅনিয়ন-সুজিচিল্লা(Spring onion & sooji chilla recipe in Bengali)

Debjani Guha Biswas @cook_24527486
স্প্রিংঅনিয়ন-সুজিচিল্লা(Spring onion & sooji chilla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা বড় পাত্রে সুজি,আটা,চালের গুঁড়ো ১টেবিল চামচ সাদা তেল, স্প্রিং অনিয়ন, কাঁচা লঙ্কা কুঁচি, লবণ ও গোটা জিরে সব একসাথে নিয়ে জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটি ঢেকে ১৫ মিনিট রেখে দিতে হবে।
- 2
১৫মিনিট পর আবার সামান্য জল মিশিয়ে আবার মিশিয়ে নিতে হবে। এবার তাওয়া গরম করে তাতে তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার ঢেলে ছড়িয়ে দিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। গরম গরম জল ঝড়ানো টক দইএর ডিপ(দই,বিটনুন,চাট মশলা,ধনেপাতা কুঁচি,স্প্রিং অনিয়ন কুঁচি) দিয়ে সার্ভ করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14143215






মন্তব্যগুলি (11)