ফুলকপি পকোড়া (foolkopi pakora recipe in bengali)

#উইনটারস্ন্যাক্স
ফুলকপির পকোড়া সবাই বানিয়ে থাকি কিন্তু এই রেসিপি টি একদম অন্য রকম এক বার খেলে বার বার খেতে ইচ্ছে হবে। তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।
ফুলকপি পকোড়া (foolkopi pakora recipe in bengali)
#উইনটারস্ন্যাক্স
ফুলকপির পকোড়া সবাই বানিয়ে থাকি কিন্তু এই রেসিপি টি একদম অন্য রকম এক বার খেলে বার বার খেতে ইচ্ছে হবে। তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কফি কেটে তারপর কড়াইতে জল দিয়ে ওর মধ্যে সামান্য নুন দিয়ে কফি গুলো দিয়ে ২-৩ মিনিট সেদ্ধ করে নিতে হবে।
- 2
তারপর মিক্সিং জারে রসুন, আদা, ধনেপাতা, জিরা পাউডার, গরম মশলা, গোলমরিচ গুড়ো ও নুন দিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ।
- 3
তারপর সিদ্ধ করা কফি জল ঝরিয়ে তারপর একটা বাউলে ঢেলে দিয়ে ওর মধ্যে ধনেপাতার পেস্ট দিয়ে মিশিয়ে নিতে হবে ও ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
- 4
তারপর একটা বাউলে বেসন, হলুদ, জোয়ান ও নুন দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর ওর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘনো বেটার তৈরি করে নিতে হবে। আর মেরিনেড করা কফি গুলো অল্প করে ডুবিয়ে দিতে হবে।
- 5
তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে একটা একটা করে পকোড়া ছাড়তে হবে আর মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।
- 6
তারপর আবার তেল পুরো গরম হলে পকোড়া গুলো হাত দিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে ১ মিনিট ভেজে তুলে নিতে হবে।
- 7
এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (7)