হুইট/আটার ক্রিম কেক(Wheat/Atar cream cake recipe in Bengali)

Barnali Saha @Barnali_23
হুইট/আটার ক্রিম কেক(Wheat/Atar cream cake recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তেল, দই,চিনি আর ভ্যানিলা এসেন্স ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 2
এবার ওর মধ্যে আটা,বেকিং পাউডার,বেকিং সোডা সব মিশিয়ে আরো ভালো করে ফেটাতে হবে আর এই সময়ে ফুড কালার দিয়ে দিতে হবে।
- 3
এবার কেক তৈরি পাত্রটিকে ভালো করে তেল মাখিয়ে তার মধ্যে কেকের ব্যাটার টিকে ঢেলে দিতে হবে ।
- 4
এবার কুকার এর মধ্যে কেকের পাত্রটি রেখে ৩ ৪মিনিট বেশি আঁচে করে তারপর ৩৫ মিনিটের জন্য কম আঁচে সিটি খুলে গ্যাসে রেখে দিলেই কেক তৈরি হয়ে যাবে। তারপর একটু ছুরি বা কাঠি ঢুকিয়ে দেখে নিতে হবে।
- 5
এবার হুইপ ক্রিম বাটার আর দু চামচ গুঁড়ো চিনিকে খানিকক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 6
এবার কেকটি ঠান্ডা হলে তার ওপর দিয়ে দিলেই হুইট বা আটার ক্রিম কেক তৈরি হয়ে যাবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14235518
















মন্তব্যগুলি (13)