বাঁধাকপি তরকারি (bandhakopi torkari recipe in Bengali)

Soma Pal @shyamoli
বাঁধাকপি তরকারি (bandhakopi torkari recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বাঁধাকপি,গাজর, আলু ভালো করে কেটে নিতে হবে এবং মটরশুঁটি ছাড়িয়ে নিতে হবে।
- 2
এবার কড়ায়েই তেল গরম করে পাঁচফোড়ন ও তেজপাতা দিতে নাড়তে হবে তারপর কেটে রাখা বাঁধাকপি, গাজর, আলু সব দিয়ে কিছুক্ষণ কষতে হবে।
- 3
বাঁধাকপির থেকে জল বেরিয়ে এলে তাতে ১ চা চামচ হলুদ গুঁড়ো,১ চা চামচ লঙ্কা গুঁড়ো,২ চা চামচ জিরা ধনে গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে।
- 4
এরপর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে হবে, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14265073











মন্তব্যগুলি