স্পিনাচ সুপ (Spinach Soup Recipe in Bengali)

Meghamala Sengupta @cook_15451570
স্পিনাচ সুপ (Spinach Soup Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পেঁয়াজ, রসুন কুচি করে কেটে নিতে হবে।
- 2
কড়াইতে মাখন দিয়ে গলিয়ে তেজপাতা দিতে হবে।
- 3
কুচি করে কাটা পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজতে হবে।
- 4
এরপর এতে পালংশাক দিয়ে ৫ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 5
ঠান্ডা হওয়া পালংশাকের মিশ্রণটি মিক্সিতে পেস্ট করে নিতে হবে।
- 6
এবার কড়াইতে ১ কাপ দুধ গরম করতে হবে।
- 7
দুধ গরম হয়ে গেলে পালংশাকের পেস্ট ওতে দিয়ে মিশিয়ে নিতে হবে।
- 8
স্বাদমতো নুন, গোলমরিচ এবং অল্প জল দিয়ে গোলানো কর্নফ্লাওয়ার দিয়ে ফোটাতে হবে।
- 9
ঘন হয়ে গেলে নামিয়ে ওপরে ফ্রেশ ক্রিম ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14326852










মন্তব্যগুলি (11)