সেজয়ান গার্লিক চিকেন ফ্রায়েড রাইস (Szechuan Garlic Chicken Fried Rice recipe in Bengali)

সেজয়ান গার্লিক চিকেন ফ্রায়েড রাইস (Szechuan Garlic Chicken Fried Rice recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ভালো করে ধুয়ে নিয়ে ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে।।।। এবার হাঁড়িতে জল গরম করে তার মধ্যে ২ টেবিল চামচ সাদা তেল ও ২ চা চামচ নুন ও ১ টেবিল চামচ লেবুর রস দিয়ে জল ফুটে উঠলে চাল দিয়ে ৯০ % ভাত করে নিয়ে ঠান্ডা করতে হবে।।।।
- 2
এবার কড়াইতে ১ কাপ সাদা তেল গরম করে তাতে পেঁয়াজের কিমা রসুনের কিমা দিয়ে ২ মিনিট ভাজা ভাজা করে টমেটো কিমা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সেজয়ান সস তৈরি।।।। নামিয়ে রাখতে হবে।।।।
- 3
এবার কড়াইতে ১/২ কাপ সাদা তেল গরম করে চিকেনের পিস ও গাজর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।।। গাজর ও চিকেন সেদ্ধ হয়ে এলে গোলমরিচ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।। নামিয়ে রাখতে হবে।।।।
- 4
ওই কড়াইতে ১ কাপ তেল গরম করে স্পিরিং অনিয়ন কুচি দিয়ে হালকা ভেজে অল্প অল্প ভাত চিকেন গাজর ও সেজয়ান সস দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আবার ভাত সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।।
- 5
নুন চিনি স্বাদমতো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।।।।ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যাডিং টাইমে রাখতে হবে।।।।
- 6
কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করুন সেজয়ান গার্লিক চিকেন ফ্রায়েড রাইস।।।।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (4)