অরেঞ্জ পেস্ট্রী কেক (Orange Pastry Cake Recipe in Bengali)

অরেঞ্জ পেস্ট্রী কেক (Orange Pastry Cake Recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কমলালেবুর খোসা ছাড়িয়ে জুস বের করে নিতে হবে।
- 2
কড়াইতে ২ টি কমলালেবুর জুস, চিনি গুঁড়ো, কর্নফ্লাওয়ার ফুটিয়ে সস তৈরি করে নিতে হবে।
- 3
এবার ময়দা ও অন্যান্য শুকনো উপকরন চেলে ওতে অরেঞ্জ জেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
- 4
অন্য দিকে অন্যান্য তরল উপকরন গুলো মিশিয়ে নিতে হবে।
- 5
এবার তরল উপকরন এর মধ্যে ধীরে ধীরে শুকনো উপকরন মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে।
- 6
কেকটিনে সদতেল ব্রাশ করে ময়দা ছড়িয়ে ব্যাটার ঢেলে দিলাম।
- 7
একটা বড়ো ডেকচিতে বালি দিয়ে গরম করে ব্যাটার সমেত টিন টি বসিয়ে কেক তৈরী হউয়া পর্যন্ত বেক করলাম
- 8
কেক নামিয়ে ঠাণ্ডা করে ৩টি সমান লেয়ার কেটে নিলাম।
- 9
ক্রিম ফেটিয়ে নিলাম।
চিনি গুঁড়ো ও জল মিশিয়ে সিরাপ তৈরী করলাম। - 10
এবার কেক বোর্ডের ওপর কেক আর একটি লেয়ার বসিয়ে চিনির সিরাপ ছড়িয়ে ক্রিম ছড়িয়ে দিলাম।
- 11
তারপর আরো একটি কেক লেয়ার দিয়ে আবারও চিনির সিরাপ ছড়িয়ে ক্রিম ছড়িয়ে দিলাম।
- 12
এইভাবে ৩ টি লেয়ার বসিয়ে পুরো কেক আর গায় ক্রিম মাখিয়ে অরেঞ্জ সস দিয়ে সাজিয়ে নিলাম।
- 13
তৈরি অরেঞ্জ পেস্ট্রী কেক।।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (6)