পুলি পিঠে (Puli pithe recipe in Bengali)

#সংক্রান্তি স্পেসাল
পৌষ সংক্রান্তি তে আমরা অনেকে অনেক রকম পিঠে বানিয়ে থাকি।কিন্তু আমার সব চেয়ে প্রিয় এই পুলি পিঠে।
পুলি পিঠে (Puli pithe recipe in Bengali)
#সংক্রান্তি স্পেসাল
পৌষ সংক্রান্তি তে আমরা অনেকে অনেক রকম পিঠে বানিয়ে থাকি।কিন্তু আমার সব চেয়ে প্রিয় এই পুলি পিঠে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল গুরো টা ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে।খুব সাবধানে একটা চামচ এর সাহায্যে মাখতে হবে।একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে।অন্য দিকে নারকেল,খোয়া,গুড়,চিনি সহযোগে পিঠের পুর বানিয়ে নিতে হবে।
- 2
এবার চালগুড়োর মন্ড থেকে গোল গোল বল এর মত কেটে নিতে হবে।তারপর বাটির মত করে তার মধ্যে নারকেল এর পুর ভরে পিঠের আকারে গড়ে নিতে হবে।
- 3
এবার একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে একটা ছিদ্র যুক্ত পাত্র বসিয়ে তার মধ্যে পিঠে দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে স্টিমে 10 মিনিট হতে দিতে হবে।তাহলেই তৈরী হয়ে যাবে পুর ভরা পুলি পিঠে।গলানো গুড় দিয়ে অসাধারণ খেতে লাগে এই পুলি পিঠে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (8)