এঁচোড় বিরিয়ানি(Enchor Biriyani recipe in Bengali)

#wd
নারী দিবস আমার প্রিয় নারী আমার মার জন্য বানিয়েছি এঁচোড় বিরিয়ানি.
এঁচোড় বিরিয়ানি(Enchor Biriyani recipe in Bengali)
#wd
নারী দিবস আমার প্রিয় নারী আমার মার জন্য বানিয়েছি এঁচোড় বিরিয়ানি.
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে হাতে তেল লাগিয়ে এঁচোড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে গরম জলে দু মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি. জল ঝরিয়ে এরমধ্যে আদা রসুন, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চা চামচ বিরিয়ানি মসলা,ব্সেন দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে. আলু খোসা ছাড়িয়ে গায়ে ফুটো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে.
- 2
কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল গরম করে ম্যারিনেট করা এঁচোড় ভেজে তুলে রাখতে হবে. কড়াইতে আরো 4 টেবিল চামচ তেল গরম করে আলু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে. পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে.
- 3
2টেবিল চামচের মতো পেঁয়াজ তুলে নিয়ে বাকি পিয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড নেরে নিয়ে 3 টেবিল চামচের মতো জল দিয়ে লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো,1/2 টেবিল চামচ বিরিয়ানি মসলা লবণ দিয়ে দু মিনিটের নাড়তে হবে. এবার ফাটানো টক দই দিয়ে দিতে হবে. মসলা কষাতে কষাতে যখন তেল বেরোবে তখন ভাজা আলু দিতে হবে.1 মিনিটের মত নেড়েচেড়ে 1 গ্লাসের মত জল দিতে হবে. ভাজা এঁচোড় দিতে হবে.
- 4
কড়াই ঢাকা দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম আচে রান্না করতে হবে. ঢাকনা খুলে 80% মত আলু সেদ্ধ হলে 1/2 টেবিল চামচ ভাজা পেঁয়াজ,1/2 চা চামচ বিরিয়ানি মসলা,1/2 চা চামচ ঘি, কেওড়া জল, গোলাপজল দিয়ে 2 মিনিটের মতো রান্না করে গ্যাস বন্ধ করে দিতে হবে.
- 5
চাল ধুয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে.এবার একটি পাত্রে 3 গ্লাস জল নিয়ে তাতে লবণ,তেজপাতা, থেঁতো করা গোটা গরম মসলা, জায়ফল, জয়ত্রী,দিয়ে জল টাকে একটু ফুঁটিয়ে নিতে হবে. এবার চালটা দিয়ে দিতে হবে.80%(Eighty %) সেদ্ধ হয়ে গেল নামিয়ে নিতে হবে. ফ্যানটা ঝরিয়ে নিতে হবে
- 6
এবার কড়াই থেকে এঁচোড় আর আলু তুলে নিতে হবে. এবার প্রথমে কিছুটা সেদ্ধ করা রাইস এই গ্রেভির ওপরে ছড়িয়ে দিতে হবে. এর উপরে অর্ধেক এঁচোড় আর দুটো আলু দিতে হবে. বাদবাকি রেখে দিতে হবে. এবারের উপরে ভাজা পেঁয়াজ, বিরিয়ানি মসলা, সামান্য লবণ দিতে হবে. আবার এর পরে কিছুটা সেদ্ধ করা রাইস দিতে হবে. আর কিছুটা রেখে দিতে হবে. এবার বাদবাকি আলু,এঁচোড় দিতে হবে. এবার বাকি রাইস, ভাজা পেঁয়াজ,লবণ,1টেবিল চামচ ঘি,1 চা চামচ গোলাপ জল,1 চা চামচ কেওড়া জল, বিরিয়ানির মসলা দিতে হবে.
- 7
এবার ঢাকা দিয়ে এক মিনিটের জন্য হাই হিটে ঢেকে রেখে তারপরে গ্যাসের আচ একদম কমিয়ে দিয়ে 20 মিনিটের জন্য দমে বসাতে হবে. গ্যাস বন্ধ করে আরো 10 মিনিটের জন্য রাখতে হবে. 10 মিনিট পরে নামিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়েভাল করে মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (10)