মেথি শাকের পরোটা (methi shaker paratha recipe in Bengali)

মেথি শাকের পরোটা (methi shaker paratha recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
১আঁটি মেথিশাক বেছে ধুয়ে পরিস্কার করে জল ঝড়িয়ে নিয়ে শুধুমাত্র আগার দিকের পাতাগুলো ডাঁটি সমেত আলাদা করে নিতে হবে।
- 2
মেথিশাক এখন ১চা চামচ নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে।
- 3
১০/১৫মিনিট পর নুন মাখানো শাকে কালোজিরে, আদাকুচি, কাঁচালঙ্কা কুচি,টকদই, জোয়ান,চিনি মিশিয়ে নিতে হবে।
- 4
শাকের মিশ্রণে এখন অল্প অল্প করে আটা ও ময়দা মেশাতে থাকতে হবে।
- 5
শাকে নুন দেওয়ার কারণে তা নরম হয়ে জল ছাড়তে থাকবে তাই আটাও ময়দা মেশানোর পর অল্প অল্প করে উষ্ণ জল দিয়ে মেখে নরম একটা ডো তৈরি করতে হবে। আর এখন ১টেবিলচামচ সাদাতেল ডো তে মাখিয়ে আধঘণ্টা রেষ্ট দিতে হবে।
- 6
আধঘণ্টা পর ঢেকে রাখা ডো থেকে মাঝারি আকারের লেচি কেটে নিতে হবে।
- 7
এখন অল্প অল্প তেল মাখিয়ে পরোটা বেলে নিতে হবে।
- 8
একটা ফ্ল্যাট প্যান গ্যাসে বসিয়ে অল্প অল্প তেল দিয়ে পরোটা সেঁকে নিতে হবে।
- 9
পরোটার একপিঠ বাদামী করে ভেজে ভেজে অন্যপিঠ একই ভাবে ভেজে নিতে হবে।
- 10
সবগুলো ভেজে নিয়ে নতুন আলুরদম, টমেটো সস অথবা মিক্সড্ আচার দিয়ে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes






























মন্তব্যগুলি (2)