মেথি শাকের পরোটা (Methi saaker parota recipe in bengali)

Supriti Paul @cook_26208681
মেথি শাকের পরোটা (Methi saaker parota recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আমি প্রথমে মেথী শাক কুচি করে কেটে খুব ভালো করে তিনবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছি । একটি কড়াই গরম করে তাতে এক চামচ তেল দিয়ে গোটাজিরা ফোড়ন দিয়ে মেথী শাক সব দিয়ে নেড়েচেড়ে তিনমিনিট সেদ্ধ করে নিলাম । পাঁচমিনিট পর এটি ঠান্ডা হলে আটার সাথে জোয়ান, নুন, তেল, কাশ্মীরী মির্চী, আদা কাঁচালঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে সামান্য জল দিয়ে মেখে ডো তৈরী করে নিলাম । 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম ।
- 2
এবার ডো থেকে গোল গোল বল বানিয়ে সবগুলো একে একে বেলে নিলাম ।
- 3
একটি প্যান গরম করে পরোটা দিয়ে, দুপিঠেই ভালো করে সেঁকে নিয়ে, চামচে করে পরোটার দুপাশেই অলিভ অয়েল বুলিয়ে ভেজে নিলাম ।
- 4
তৈরী মেথী শাকের পরোটা । আমি গরম গরম পরোটা মেথী মালায় মটরের সাথে পরিবেশন করলাম ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14472785















মন্তব্যগুলি (6)