কাশ্মীরি কোপ্তা (kashmiri khofta recipe in Bengali)

কাশ্মীরি কোপ্তা (kashmiri khofta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছোলার ডাল কে ১/২ ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর কুকারে ছোলার ডাল, পেয়াজকুচি,টমেটো কুচি,আদারসুন বাটা,ধনে পাতা,পুদিনা পাতা,নুন,লংকা গুড়ো,হলুদ গুড়ো,জিরা গুড়ো,গরম মসলা গুড়ো, ধনে গুড়ো, কাচা লংকা, সব এক সাথে দিয়ে ভালো করে নেড়ে ২টো সিটি দিয়ে দিন।তারপর বোনলেস চিকেন টা দিন, আরো ২ টো সিটি দিন।
- 2
চিকেন কে ঠান্ডা করে তারপর মিক্সারে পিষে নিন।
- 3
তারপর ছোট ছোট বল করে গরম তেলে লাল লাল করে ভেজে নিন।
- 4
কড়াতে অল্প তেল দিন, তারপর পেয়াজ, টমেটো, কাঁচা লংকা, শুকনো লংকা, দিয়ে হাল্কা ভেজে নিন।পেঁয়াজ, টমেটো,কাঁচা লংকা, শুকনো লংকা, আদারসুন সব মিক্সার এ দিয়ে পেস্ট বানিয়ে নিন।
- 5
একটা বড় হাঁড়িতে তেল দিন, তেল গরম হলে ওতে পেঁয়াজ পেস্ট টা দিয়ে ভালো করে নাড়ুন, সব গুড়ো মশলা দিন, ভাজা ভাজা হলে সব মশলা ও টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।অল্প জল দিন।তারপর ভেজে রাখা কোপ্তা গুলো দিয়ে দিন।ওপর দিয়ে ধনেপাতা কুচি দিন। গরম মশলা গুঁড়ো দিন।
- 6
তৈরি কাশ্মীরি কোপ্তা।
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (2)