বেগুন বাহার (Begun Bahar recipe in Bengali)

#wd নারী দিবস উপলক্ষে এই রান্নাটি আমার জীবনের প্রথম নারী আমার মায়ের(স্বপ্না জানা) জন্য বানালাম।।।।
বেগুন বাহার (Begun Bahar recipe in Bengali)
#wd নারী দিবস উপলক্ষে এই রান্নাটি আমার জীবনের প্রথম নারী আমার মায়ের(স্বপ্না জানা) জন্য বানালাম।।।।
রান্নার নির্দেশ সমূহ
- 1
বেগুনের টুকরো গুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।।।। নুন ও হলুদ বেগুনে মাখিয়ে নিতে হবে।।।।
- 2
কড়াইতে তেল দিয়ে বেগুন গুলো ভালো করে ভেজে নিতে হবে।।। ভাজা হয়ে গেলে পাত্রে ঢেলে নিতে হবে।।।।
- 3
ওই কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে টমেটো পিউরি দিয়ে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।।।।
- 4
তেল ছেড়ে এলে আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দই কাজুবাদাম বাটা চারমগজ নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।।।।
- 5
তেল ছেড়ে এলে বেগুন গুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিতে হবে।।।।
- 6
২ মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে গ্ৰেভি ঘন হয়ে এলে গরম মসলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যাডিং টাইমে রাখতে হবে।।।।
- 7
কিছুক্ষণ পর গরম গরম পরিবেশন করুন বেগুন বাহার রুটি বা পরোটার সঙ্গে।।।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (4)