রেশমী চিকেন কাবাব রোল(reshmi chicken kabab recipe in Bengali)

রেশমী চিকেন কাবাব রোল(reshmi chicken kabab recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দইকে একটি কাপড়ে ৭-৮ ঘন্টা ঝুলিয়ে তাকে ক্রীমের মত করে নিতে হবে। এর থেকে ১ চা চামচ নিয়ে তাতে টমেটো সস, সোয়া সস, মেয়োনিজ, অল্প লেবুর রস মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে লাল মেয়ো স্প্রেড বানিয়ে নিতে হবে।
- 2
চিকেনগুলো অল্প লেবুর রস, নুন, সরষের তেল দিয়ে মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।
বাকী দই, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, চিনি, স্বাদমত নুন দিয়ে পেস্ট করে নিলেই সবুজ মিন্ট স্প্রেড তৈরী। এবার এই সবুজ মিন্ট স্প্রেড থেকে ৬০% নিয়ে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে আগের থেকে ম্যারিনেট করা চিকেনগুলো এতে ডুবিয়ে ভালো করে নেড়েচেড়ে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে আবার ভালোভাবে মেখে সারা রাত (৮-১০ ঘন্টা) ফ্রিজে রেখে দিতে হবে। সারারাত ধরে চিকেন ম্যারিনেট হওয়ায় চিকেন খুব নরম হবে আর ছিবড়ে ভাব থাকবেনা। - 3
ফ্রিজ থেকে ম্যারিনেটেড চিকেন বের করে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও বেলপেপারগুলো তাতে দিয়ে ভালোভাবে মেখে সব কিছু নিজের মনের মত করে স্কিউয়ারে গেঁথে নিতে হবে। স্কিউয়ারগুলো আগে ২-৩ ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে, তাতে কাবাব বানানোর সময় স্কিউয়ারগুলো কম পুড়বে।
- 4
ময়দা, আটা, নুন, ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে গরম জল দিয়ে মেখে ডো বানিয়ে তার থেকে ছোট ছোট লেচি কেটে গোল গোল পরোটার আকারে গড়ে অল্প সেঁকে তার ওপর বাকী সাদা তেল অল্প অল্প করে ছড়িয়ে পরোটা বানিয়ে নিতে হবে ।
- 5
তাওয়াতে তেল ও বাটার একসাথে মিশিয়ে গরম করে তাতে স্কিউয়ারে গাঁথা চিকেন-পেঁয়াজ-ক্যাপ্সিকাম-বেলপেপার সেঁকে নিতে হবে মাঝারী আঁচে। এবারে হাই ফ্লেমে স্কিউয়ারবন্দী স্যাঁকা চিকেন-পেঁয়াজ-ক্যাপ্সিকাম-বেলপেপারে এক্টু গলানো বাটার ব্রাশ করে হাল্কা পোড়া পোড়া মত করে আগুনে সেঁকে নিতে হবে। আমি রুটি স্যাঁকার জালি ব্যবহার করেছি এই সময়। অল্প পোড়া পোড়া হলে, ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলেই রেশমী চিকেন কাবাব তৈরী।
- 6
একটি স্কিউয়ার থেকে সব ছাড়িয়ে পরোটার ওপর লম্বা করে রেখে মুড়িয়ে দিলেই নর্মাল রেশমী চিকেন কাবাব রোল তৈরী।
- 7
পরোটার ওপর লাল মেয়ো-দই স্প্রেড ছড়িয়ে তার ওপর একটি স্কিউয়ার থেকে সব ছাড়িয়ে লম্বা করে রেখে মুড়িয়ে দিলেই মেয়ো রেশমী চিকেন কাবাব রোল তৈরী।
- 8
পরোটার ওপর সবুজ পুদিনা-ধনে-দই স্প্রেড ছড়িয়ে তার ওপর একটি স্কিউয়ার থেকে সব ছাড়িয়ে লম্বা করে রেখে মুড়িয়ে দিলেই মিন্ট রেশমী চিকেন কাবাব রোল তৈরী। যেহেতু রেশমী কাবাবে সবুজ স্প্রেডটি ব্যবহার করা হয়েছে, তাই মিন্ট রোলটিই বেশী ভালো লেগেছিল খেতে।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (2)