রুই মাছের রেসিপি(rui macher recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
কুকপ্যাড মাছের রেসিপি এই সপ্তাহের প্রতিযোগিতা র থেকে আমি রুই মাছের রেসিপি বেছে নিয়েছি।
রুই মাছের রেসিপি(rui macher recipe in Bengali)
#ফেব্রুয়ারি২
কুকপ্যাড মাছের রেসিপি এই সপ্তাহের প্রতিযোগিতা র থেকে আমি রুই মাছের রেসিপি বেছে নিয়েছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ফুলকপি কেটে নিয়েছি,আলু ফেলি করে নিয়েছি।দুটো কাচা লঙ্কা চেরা নিয়েছি।
- 2
মাছ এ লবণ,হলুদ, মাখিয়ে নিলাম।
- 3
ফ্রাই প্যানে তেল দিলাম।তেল গরম হলে মাছ গুলো ভালো ভাবে ভেজে নিলাম।তেল ঝরিয়ে তুলে রাখলাম।ওই তেলে এ ডাল এর বুড়ি দিলাম।ভেজে নিলাম।
- 4
বরি বাদামি করে ভেজে নিলাম।তুলে রাখলাম অন্য পাত্রে।ফুলকপি গরম জলে ভাপিয়ে নিলাম। ফ্রাইং প্যানে তেল দিলাম।
- 5
তেল গরম হলে শুকনো লঙ্কা,তেজ পাতা, জেরে ফোড়ন দিলাম।পিয়াজ কুচি দিয়ে ভাজতে থাকলাম।
- 6
পিয়াজ ভাজা হলে আলু দিলাম।লবণ,হলুদ, জেরে গুরো ধনে গুঁড়া,আদা বাটা দিয়ে কষাতে থাকলাম।কাচা লঙ্কা চেরা দিয়ে দিলাম।
- 7
ভাপানো ফুলকপি গুলো দিয়ে দিলাম।ভাজতে থাকলাম।
- 8
টমেটো কুচি দিয়ে দিলাম।ভালো ভাবে কষিয়ে নিলাম।
- 9
ভালো ভাবে কষানো হলে ভাজা জেরে ধনে গুঁড়া মিশিয়ে,,এক বাটি গরম জল দিলাম।জল ফুটে উঠলে ভেজে রাখা বরি গুলো দিয়ে দিলাম।
- 10
ঢেকে দিলাম,১০ মিনিট এর জন্য মিডিয়াম আঁচ এ।
- 11
ঢাকা খুলে,ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। র ও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম।টেস্ট করলাম।ধনে পাতা কুচি ও গরম মসলা গুঁড়া মিশিয়ে নিলাম।
- 12
গরম গরম রুই মাছের রেসিপি গরম ভাত এর সাথে পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes







































মন্তব্যগুলি