এগরোল (Egg Roll recipe in Bengali)

Arpita Biswas @cook_25624560
এগরোল (Egg Roll recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা পাত্রে ময়দা নিয়ে তাতে তেল,লবণ, চিনি দিয়ে ভালো করে ময়ান দিয়ে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে।
- 2
5 মিনিট পরে ডো থেকে লেচি কেটে তেল দিয়ে পরোটার মতো গোল করে বেলে নিতে হবে ।
- 3
কড়াইতে তেল গরম করে পরোটার দুদিক হালকা ভেজে নিতে হবে। এবার পিঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ দিয়ে ফেটিয়ে রাখা ডিম পরোটার উপর দিয়ে দুদিক ভালো করে ভেজে তুলে নিতে হবে।
- 4
এইভাবে দ্বিতীয় ও টাও বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কষানো চিকেন আর সস দিয়ে রোল করে মুড়িয়ে পরিবেশন করতে হবে।।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14590538










মন্তব্যগুলি (10)