চালের মোদক (Rice Modak recipe in Bengali)

Mahua Chakraborty Swami @Mahua28_6_11
চালের মোদক (Rice Modak recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
শুকনো কড়াইতে চালের গুঁড়ো ভালোভাবে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। লাল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- 2
অন্য একটি পাত্রে দুধ ও চিনি ফুটিয়ে নিতে হবে, নারকেল গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে, এবার ফুড কালার ও একটু একটু করে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে, ঘন ডো তৈরি হয়ে এলে ড্রাই ফ্রুটস কুচি ও ঘি ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য ঠান্ডা করে নিতে হবে। এবার মোদক মোল্ডে ঘি লাগিয়ে নিয়ে তার মধ্যে ডো থেকে কিছুটা দিয়ে টাইট করে চেপে বন্ধ করতে হবে। তারপর খুলে মোদক বের করে নিতে হবে, তৈরি হয়ে গেল চালের মোদক।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14639520







মন্তব্যগুলি (17)