ফুলকপির মাঞ্চুরিয়ান(foolkopir manchurian recipe in Bengali)

ফুলকপির মাঞ্চুরিয়ান(foolkopir manchurian recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সব জিনিস গুলো একসঙ্গে করে নিতে হবে
- 2
ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে গরম জলে ভাপিয়ে নিতে হবে
- 3
এবার একটা আলাদা বাটিতে, 1 চা চামচ আদা রসুন বাটা, এক চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস, 1কাপ ময়দা,1/2 কাপ কর্নফ্লাওয়ার, সব উপকরণ গুলো একসাথে অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে
- 4
, এবার এই মিশ্রণটির মধ্যে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো ম্যারিনেট করে রাখতে হবে 30 মিনিট
- 5
এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিতে হবে যখন সাদা তেল ভালো গরম হয়ে যাবে তখন তার মধ্যে ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে
- 6
, ফুলকপি ভাজা সময় গ্যাসের আগুনের তাপ টা কমানো থাকবে, ফুলকপি গুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওগুলো তুলে আলাদা করে প্লেটে রেখে দিতে হবে
- 7
এবার ঐ করার তেল টা থেকে একটু তেল কমিয়ে নিয়ে রাখতে হবে, এবার তেলের মধ্যে প্রথমে রসুন কুচি, তারপর আদা কুচি, তারপর পেয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে
- 8
আদা পেঁয়াজ রসুন ক্যাপ্সিকাম কুচি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে তিন চামচ সয়া সস, রেড চিলি সস, গ্রীন চিলি সস, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন মিষ্টি, টমেটো সস মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে
- 9
এবার ঐ কষানো মসলার মধ্যে ভেজে রাখা ফুলকপি দিয়ে ভাল করে নাড়তে হবে
- 10
এবার ঐ ফুলকপির মধ্যে হাফ কাপ জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে নিতে হবে
- 11
যখন দেখা যাবে ফুলকপি টা পুরো গামা খামাকা হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে তখন একটা প্লেটের মধ্যে তাকে নামিয়ে নিতে হবে, বা তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান
Keywords
Similar Recipes
More Recipes


























মন্তব্যগুলি (4)