ফুলকপির পকোড়া (phoolkopo pakoda recipe in Bengali)

Subinay Majumder @cook_26217936
ফুলকপির পকোড়া (phoolkopo pakoda recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ফুলকপি গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর তাতে ১/২ চা চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটা কড়াইতে দিয়ে মিনিট ৩-৪ ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে।
- 2
এরপর একটা পাত্রে ফুলকপি গুলো নিয়ে তাতে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি,আদা বাটা, কাঁচালঙ্কা কুচি, টমেটো কুচি,জিরে গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, চাট মসলা ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এরপর তাতে ডিম, ময়দা, কর্ণ ফ্লাওয়ার, নুন, বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
এরপর একটা কড়াইতে তেল গরম করে ঐ মিশ্রণ থেকে ছোটো বলের মতো তৈরি করে ডুবো তেলে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে।
একবার ভাজা হয়ে গেলে তুলে নিয়ে বাকি গুলো ও ভেজে নিতে হবে।
পরে আবার সব পকোড়া গুলো কে আরো একবার ভাজতে হবে , মানে ডবল ফ্রাই হবে। - 5
গরম গরম চা বা কফির সঙ্গে দারুন লাগবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14664202














মন্তব্যগুলি
Presentation tao besh gochhano👏
👌
Amio kichhu notun recipe try korechi parle dekhe like comment dio. Bhalo lagle onusoron o korte paro👍👍