ছানার জিলিপি (chhanar jilipi recipe in bengali)

#ফেব্রুয়ারি৫
ছানার জিলিপি একটি সুস্বাদু ও সুন্দর মিষ্টি ।
এটি খেতেও খুব নরম হয় । আমার অতি পছন্দের রেসিপি আজ শেয়ার করবো ।
ছানার জিলিপি (chhanar jilipi recipe in bengali)
#ফেব্রুয়ারি৫
ছানার জিলিপি একটি সুস্বাদু ও সুন্দর মিষ্টি ।
এটি খেতেও খুব নরম হয় । আমার অতি পছন্দের রেসিপি আজ শেয়ার করবো ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ ফুটিয়ে ছানা করে নিতে হবে এবং খুব ভালো করে জাঁক দিয়ে ছানার জল ঝরিয়ে নিতে হবে । আমি এখানে ছানা কিনে ব্যবহার করেছি । ছানা, ময়দা, সুজি, খোয়া, ঘি সব এক জায়গাতে গুছিয়ে নিয়েছি ।খোয়া গ্রেট করে নিয়েছি । চিনি ও নিয়ে নিয়েছি ।
- 2
এবার ছানা,খোয়া,ময়দা,গুঁড়ো দুধ, সুজি,ঘি,গুঁড়ো চিনি ও বেকিং সোডা সব একসাথে মিশিয়ে খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিলাম । একটি নরম ডো তৈরী হল ।
- 3
এই ডো থেকে ছোট ছোট বল গড়ে,লম্বা লম্বা করে ঠিক জিলিপির মতো সেপ গড়ে নিলাম । সবগুলো এভাবে করে নিলাম ।
- 4
এবার কড়াইতে পরিমাণ মতো চিনি দিয়ে, 3 টি থেঁতো এলাচ দিয়ে ফুটিয়ে না মোটা না পাতলা সিরা তৈরি করে নিলাম ।
- 5
এখন কড়াইতে তেল গরম করে, খুব কম আঁচে সব জিলিপি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলাম । এগুলো চিনির সিরার মধ্যে ডুবিয়ে দিলাম ।
- 6
1ঘন্টা পর চিনির রস থেকে তুলে জিলিপি পরিবেশন করতে হবে। এখন তৈরী আমার নরম তুলতুলে সুস্বাদু জিলিপি । আমি সুগার পাউডার ছড়িয়ে প্লেটে সাজিয়ে পরিবেশন করলাম ।
Keywords
Similar Recipes
More Recipes





















মন্তব্যগুলি (22)