সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল(Sobji tangra mach jhal recipe in Bengali)

Mallika Sarkar @Iluvcooking__04
#wd
নারীদিবসে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল করেছি।আমার মা মাছ খেতে খুব ভালোবাসে।এই রান্নাটা আমি মায়ের জন্য করি।আমার মা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী।
সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল(Sobji tangra mach jhal recipe in Bengali)
#wd
নারীদিবসে সবজি দিয়ে ট্যাংরা মাছের ঝাল করেছি।আমার মা মাছ খেতে খুব ভালোবাসে।এই রান্নাটা আমি মায়ের জন্য করি।আমার মা আমার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াতে তেল দিয়ে গরম হলে নুন হলুদ মেখে মাছ ভেজে নেবো।
- 2
বেগুন ভেজে তুলে রাখবো।
- 3
এবার তেলে কুচনো পেঁয়াজ, রসুন দিয়ে হালকা ভেজে জিরে,লঙ্কা বাটা,হলুদ গুঁড়ো দিয়ে কষে টোমাটো দেবো।
- 4
একটু কষে কড়াইশুঁটি, বিন্সদিয়ে নাড়াচাড়া করে নুন দিতে হবে।
- 5
এবার মাছ দিয়ে হালকা হাতে মিশিয়ে জল দিয়ে মিনিট তিন- চার ঢেকে বেগুন দিয়ে আরো মিনিট খানেক রেখে নামাবো।
- 6
গরম ভাতের সঙ্গে পরিবেশন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14700553

মন্তব্যগুলি (8)