মোচা কলি'র পকোড়া(mocha kolir pakoDa recipe in bengali)

#wd
আমার মাসী শ্রীমতী আরতি মিত্র, আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ রাঁধুনি। কিছু সামান্য জিনিসের অসামান্য পদ জীবনে প্রথম তাঁর হাতেই খেয়েছি। আজ নারীদিবসে মাসীকে উৎসর্গ করলাম মোচা কলি'র এই অভিনব পদটি।গরম ডাল ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর চায়ের আসরেও হৈচৈ লেগে যাবে এই নতুন পকোড়ার সমাগমে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
পুরুষ্ঠ মোচার উপরের কয়েক স্তরের পূর্ণ কলি ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে বেছে নিতে হবে।
- 2
কলিগুলো ধুয়ে একটি পাত্রে লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে মোচার কষ বেরিয়ে যাবে। এবার অন্য একটা বাটিতে বেসন, কর্ণ ফ্লাওয়ার, হলুদ-লঙ্কার গুঁড়ো, ভাজা মসলা গুঁড়ো (ধনে জিরা লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করা) যোয়ান আর লবণ, সব কিছু অল্প জল দিয়ে গুলে নিতে হবে।
- 3
মিশ্রন টা যেন খুব পাতলা না হয়। এবার ওতে মোচা কলি গুলো ডুবিয়ে হাল্কা হাতে মেখে নিয়ে, দু তিনটে কলি এক সাথে করে গরম তেলে ভেজে নিতে হবে। আঁচ টা যেন কম থাকে অবশ্যই। একটু ধীরে ধীরে ভাজলে মোচা কলি ভিতরে সেদ্ধ হয়ে যাবে আর কুড়কুড়েও হবে। যদি চায়ের সাথে পরিবেশন করেন তাহলে উপর থেকে চাট মসলা ছড়িয়ে দিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)