মুগ পটল (moog potol recipe in Bengali)

Chhanda Guha @cook_26547648
মুগ পটল (moog potol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সবকিছু গুছিয়ে নিতে হবে
- 2
ডাল সুগন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে নুন আর একটা দুটো কাচালংকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
- 3
পটল ছবি অনুযায়ী কেটে ধুয়ে নুন।মাখিয়ে হালকা করে ঘী তে ভেজে তুলে রাখতে হবে ।কচি পটল তাই খোসা তুলি নি ছুরি দিয়ে চেছে নিয়েছি (শুধু ঘী তে অসুবিধে হলে সাদা তেল ব্যবহার করতে পারবেন)
- 4
পটল ভাজার পরে সেই ঘী তে সাদা জিরে,শুকনো লংকা ফোড়ন দিয়ে তাতে আদা,জিরে আর কাচা লংকা বাটা দিয়ে কষিয়ে নারকেল কোড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডাল টা ঢেলে দিতে হবে।
- 5
তারপর নুনু দিতে হবে,ফুটে উঠলে ভেজে রাখা পটল গুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছু সময় রান্না করতে হবে । তারপর ফুটিয়ে রাখা দুধ আর স্বাদমতো চিনি দিয়ে আবার ভালো করে ফোটতে হবে ।
- 6
এরপর উপর থেকে ঘী আর কাচা লংকা ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে ।। এই রান্না তে হলুদ ব্যবহার হবে না
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14722407












মন্তব্যগুলি (5)