কাশ্মীরি স্টাফড আলুর দম(Kashmiri Stuffed Aloor DUM Recipe In Bengali)

#নিরামিষ
নিরামিষ পদে অনেক রকমের পদ রান্না করা যায়।তাই আমি আজ বানিয়েছি কাশ্মীরি স্টাফড আলু দম।এই আলুর দম লুচি,পরোটা বা পোলাও এর সাথে খেতে দারুন লাগে।
কাশ্মীরি স্টাফড আলুর দম(Kashmiri Stuffed Aloor DUM Recipe In Bengali)
#নিরামিষ
নিরামিষ পদে অনেক রকমের পদ রান্না করা যায়।তাই আমি আজ বানিয়েছি কাশ্মীরি স্টাফড আলু দম।এই আলুর দম লুচি,পরোটা বা পোলাও এর সাথে খেতে দারুন লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু গুলো হাফ করে কেটে মাঝের অংশটা স্কুপ দিয়ে তুলে নিয়ে বাটির মতো করে নিতে হবে।এবার আলু গুলো ধুয়ে তেলে নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।আর ভেতরের ছেলা আলু গুলো তেলে ভেজে নিতে হবে আলুর পুর তৈরি করার জন্য।
- 2
ভেতরের ছেলা আলু গুলো ভেজে নিয়ে তার সঙ্গে ছানা, নুন,চিনি,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মসলা গুঁড়ো,কাসুরি মেথি,গোল মরিচ গুঁড়ো,কাঁচা লঙ্কা কুঁচি,ধনে পাতা কুঁচি,কাজু,কিসমিস দিয়ে ভালো করে মেখে আলুর ভেতরের পুর তৈরি করে নিতে হবে।
- 3
এবার ভেজে রাখা আলুর মধ্যে ওই পুর ঢুকিয়ে ওপরে বেসনের লেই দিয়ে তেলে ভেজে রেখে দিতে হবে।
এবার কড়ায় ঘি আর তেল দিয়ে দিতে হবে।তেল গরম হলে এলাচ,দারুচিনি,লবঙ্গ,তেজপাতা দিতে পোস্ত বাটা,দিয়ে নাড়াচাড়া করে টমেটো পেস্ট দিয়ে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে।পোস্ত টা ভাজা ভাজা হলে হলুদ গুঁড়ো, কাশ্মীরিলঙকা গুঁড়ো,গরম মসলা গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে।৫মিনিট পর এবার টক দই দিয়ে নাড়া চাড়া করে কাজু,চারমগজ বাটা দিয়ে দিতে হবে।এবার পুর ভরা আলু গুলো দিয়ে পরিমান মতো জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। - 4
এবার ১০ মিনিট পর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই কাশ্মীরি স্টাফড আলুর দম তৈরি।
- 5
লুচি,পরোটা বা পোলাওয়ের সাথে পরিবেশন করতে হবে কাশ্মীরি স্টাফড আলুর দম।
Keywords
Similar Recipes
More Recipes
- পনিরের পুর ভরা আলুর দম (paneer r pur bhora aloor dum recipe in Bengali)
- সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল(sojne danta diye macher jhol recipe in Bengali)
- হোলি চাটাই প্যাটিস (Holi chattai patties recipe in Bengali
- আঙ্গুর মালাই কুলফি(Angur Malai kulfi Recipe in bengali)
- মতিচুর আপেল রাবড়ি পারফে শটস (Motichur apple rabri parfait shot recipe in Bengali)





মন্তব্যগুলি (3)