পটল দিয়ে মাছের পাতলা ঝোল (potol diye macher patla jhol recipe i

#পটলমাস্টার
এই গরমে আর এই কোরোনা কালে এই ভাবে পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ও খুব ভালো।
পটল দিয়ে মাছের পাতলা ঝোল (potol diye macher patla jhol recipe i
#পটলমাস্টার
এই গরমে আর এই কোরোনা কালে এই ভাবে পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ও খুব ভালো।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে ।
- 2
তারপর পটল খোসা ছাড়িয়ে দু ভাগ করে কেটে নিতে হবে আর আলু ও পাতলা লম্বা করে কেটে নিতে হবে তারপর ওই একি কড়াইতে পটল ও আলু দিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 3
তারপর কড়াইতে কালোজিরা ফোরন দিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু পটল দিয়ে নুন ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে কাঁচা লংকা চেরা দিয়ে ভাজতে হবে।
- 4
তারপর ওর মধ্যে ভাজা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢেকে দিতে হবে। আর ঝোল ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে হতে দিতে হবে।
- 5
তারপর একটু ঝোল পাতলা থাকতেই ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)