পটল চিংড়ি (potol chingri recipe in Bengali)
#পটলমাস্টার
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু, পটল টুকরো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।
- 2
চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে
- 3
ঐ তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
- 4
এবার জিরা, ধনে, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে
- 5
মিক্সিতে পোস্ত,চারমগজ,কাজু, কিসমিস, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে
- 6
ঐ পেস্ট মশলা সাথে মিশিয়ে নুন চিনি হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 7
এবার একটু জল দিয়ে ভেজে রাখা আলু পটল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে।
- 8
ঢাকা খুলে সবজি কষে এলে আরো কিছুটা জল দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে।
- 9
সব সেদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়ো দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন।গরম ভাত,বা রুটির সঙ্গে দারুন লাগবে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি