ডাল মাখানি (Dal makhani recipe in bengali)

Suparna Bhattacharjee @cook_26713400
ডাল মাখানি (Dal makhani recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কালো কলাই ডাল আর রাজমা দু-তিন ঘণ্টা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। টমেটো পিউরি, রসুন কুচি, ৫০গ্রামে বাটার ২টুকরো করেছি, ফ্রেশ ক্রিম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি করে রেডি করে রেখেছি।
- 2
গ্যাস এ কড়াই বসিয়ে গরম করে নিয়ে এক টুকরো বাটার দিয়ে বাটার গলে গেলে রসুন কুচি দিয়ে দেবো।রসুন বাদামি হয়ে গেলে টমেটো পিউরি নাড়তে থাকব ঘানো হওয়া পর্যন্ত।
- 3
তারপর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে নুন,পরিমাণমতো হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কা এক চামচ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাল করে নাড়িয়ে নিয়ে দেড় কাপ জল দিয়ে ঢেকে কম আঁচে রেখে দিলাম কিছুক্ষণ। ভালো করে মিশে গেলে ধনীপাতা,ফ্রেশ ক্রিম আর বাটার দিয়ে আবার কিছুক্ষণ ফুঁটিয়ে নামিয়ে নিয়ে উপরে ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14956825








মন্তব্যগুলি