আম তেল আচার (Aam tel achaar recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
খোসা সমেত কাঁচা আম লম্বা চার ফালা করে কেটে জলে ধুয়ে একটা জল ঝরানো পাত্রে /ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিতে হবে। এবারে তাওয়াতে সমস্ত আস্ত মসলা ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে l
- 2
জল-ঝরানো আম নিয়ে এবারে নুন-হলুদ-লাল লঙ্কার গুঁড়োর সাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিযে বেশ কিছুক্ষণ রোদে রেখে দিতে হবে। এই আম গুলো থেকে জল বের হতে থাকবে আর আর রোদে থাকার ফল আম গুলো একটু শুকিয়ে আসবে।
- 3
এবার বেশ কিছুটা সর্ষের তেল কড়াই দিয়ে ওভেনে বসাতে হবে। তেল গরম হলে আস্ত শুকনোলঙ্কা ও পাঁচফোড়ন ছেড়ে দিতে হবে মশলা ভাজার গন্ধ বের হবে। আদা বাটা, জোয়ান দিয়ে একটু নেড়ে নিয়ে ওই জল ঝরানো আম গুলো কড়াই এ ঢেলে নেড়ে চেড়ে নিতে হবে।
- 4
এবার ওভেন থেকে নামিয়ে ভাজা মশলা ও সর্ষের গুঁড়ো, আস্ত ভাজা শুকনো লঙ্কা,অল্প চিনি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমের তেল আচার। এবার কাঁচের বয়ামে ভরে রাখো। আর মুড়ি দিয়ে মাখিয়ে খাও।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- নিরামিষ সয়াবিন কারি (Niramish soyabean curry recipe in Bengali)
- অল্প তেলে কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি (kolkata style chicken biryani recipe in Bengali)
- মিষ্টি পোলাও আর ফিশ ফ্রাই (mishti pulao fish fry recipe in Bengali)
- আলু চাট (aloo chaat recipe in Bengali)
- এগ চিকেন দম বিরিয়ানি (egg chicken dum biryani recipe in Bengali)
















মন্তব্যগুলি