পটাটো নুডুলস ফিংগার (potato noodles finger recipe in Bengali)

বাড়িতে অতিথি এলে খুব চটপট এই রান্নাটি করে দিতে পারি। এটি খুবই মুখরোচক অার খেতেও খুব সুস্বাদু।
পটাটো নুডুলস ফিংগার (potato noodles finger recipe in Bengali)
বাড়িতে অতিথি এলে খুব চটপট এই রান্নাটি করে দিতে পারি। এটি খুবই মুখরোচক অার খেতেও খুব সুস্বাদু।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে অালু ভালো করে কেটে প্রেসারে একটা সিটি করে নিতে হবে।সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মাস করে নিতে হবে।
- 2
এবার পিঁয়াজ কুঁচি,কাঁচা লঙ্কা কুঁচি,ধেনে পাতা কুঁচি অার বাকি মশলা দিয়ে অালুর মধ্যে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ কুঁচি,কাঁচা লঙ্কা কুঁচিদিয়ে একটু নেরে মেশানো অালু দিয়ে নারতে হবে। শুকনো হয়ে গেলে নামানোর অাগে একটু ছাতু দিয়ে নেরে নামি নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
- 4
ঠান্ডা হলে ফিংগার সেপে গড়ে নিতে হবে।নুডুলস গুড়ো করে নিতে হবে।
- 5
এবার কনফ্লায়র,নুন,নুডুলস মশলা এক সাথে মিশিয়ে বাটার বানিয়ে নিতে হবে।অার ওই ব্যাটারে ফিংগার ডুবিয়ে গুড়ো করা নুডুলস কোট করে নিতে হবে।
- 6
ফিংগার গুলো কোট করে ৫ মিনিট ফ্রিজে রেখে দিতে হবে যাতে ড্রাই হয়ে যায়।তার পর সোয়াবিন তেল গরম করে ডিপ ফ্রাই করে নিতে হবে।
- 7
তৈরি হয়ে গেলো পটাটো নুডুলস ফিংগার ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপ এর সাথে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (8)