চিংড়ি আলু পটলের ডালনা (chingri aloo potoler dalna recipe in Bengali)

Jinia Chowdhury @cook_26742140
চিংড়ি আলু পটলের ডালনা (chingri aloo potoler dalna recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু,পটল, টম্যাটো, পিঁয়াজ কেটে নিলাম ও চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিলাম।
- 2
এরপর একটা কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম।
- 3
এরপর পটল ও আলু ভেজে তুলে নিলাম।
- 4
পিঁয়াজ টম্যাটো লঙ্কা পেস্ট করে নিলাম।
- 5
এরপর তেলে তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মসলা দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গোলমরিচ গুঁড়ো, গরম মসলা গুঁড়া, লবণ, চিনি দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম। মশলা কষে এলে আগে থেকে ভেজে রাখা আলু ও পটল দিয়ে ভালো করে নেড়ে নিলাম।
- 6
এরপর জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম
- 7
সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়ে নিলাম।
- 8
এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম চিংড়ি আলু পটলের ডালনা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15002843
















মন্তব্যগুলি