দুধ মুগ পটল(doodh moong potol recipe in bengali)
#ঠাকুরবাড়িররান্না২০২১
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুগ ডালটা একটু হালকা ভেজে ধুয়ে নিলাম
- 2
পটল কেটে ধুয়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে নুন ও তেল দিয়ে ডাল সেদ্ধ করে নিলাম
- 3
আদা জিরে ও কাঁচালঙ্কা বেটে নিলাম
- 4
এবার কড়াতে তেল গরম করে তাতে আস্ত জিরে শুকনো লঙ্কা ও হিং ফোরোন দিয়ে নেড়ে সেদ্ধ ডালটা দিয়ে নাড়া চাড়া করে স্বাদ মতো নুন চিনি ও জিরে লঙ্কা আদাবাটা দিয়ে ফুটতে দিলাম
- 5
ডাল ভালো করে ফুটে উঠলে তাতে দুধটা দিয়ে আরো একটু ফুটিয়ে নিয়ে ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি ঠাকুর বাড়ির স্পেশাল দুধ মুগ পটল।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15002852
















মন্তব্যগুলি (3)