চিঁড়ের পোলাও (Chirer Pulao recipe in Bengali)

Soumita Paul @tsoumi_paul
চিঁড়ের পোলাও (Chirer Pulao recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিঁড়েটা জলে ধুয়ে, জল থেকে তুলে থালায় ছড়িয়ে রাখতে হবে।
- 2
আলু গুলো কুচি করে নিতে হবে। কড়াইয়ে প্রয়োজনমতো তেল দিয়ে বাদামগুলো ভেজে তুলে নিতে হবে।
- 3
চিঁড়ের মধ্যে হলুদ ও নুন দিয়ে মেখে নিতে হবে।
- 4
কড়াইয়ে বাকি তেলটা দিয়ে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিয়ে আলু কুচি দিয়ে দিতে হবে।
- 5
কাঁচালঙ্কা কুচি দিয়ে আলু গুলো ভাজা করতে হবে।
- 6
আলু গুলো ভাজা হয়ে গেলে চিঁড়েটা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষন নাড়াচাড়া করে বাদাম গুলো দিতে হবে।
- 7
শেষে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি ছড়িয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15017558

















মন্তব্যগুলি