আভিয়েল (Aviyal recipe in Bengali)

এটি কেরলের প্রসিদ্ধ রেসিপি। যে কোনো শুভকাজে বা উৎসবে এই রান্না টি প্রায় প্রতিটি ঘরে তৈরী হয়ে থাকে। নানারকম সব্জি এতে ব্যবহার করা হয়, অনেকটা আমাদের শুক্তোর মত তবে করলা লাগে না। মালয়ালীরা এতে নারকেল তেল দেয়। পুষ্টিগুনে ভরপুর একটি রেসিপি, আপনারা নিজের পছন্দ মত সব্জি দিয়ে বানিয়ে ফেলুন।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সব সব্জি ভালো করে ধুয়ে লম্বা করে কেটে নিতে হবে। সবকটি এক সমান কাটা হলে সেদ্ধ হওয়ায় সময় এক লাগে এবং দেখতেও ভালো লাগে।
- 2
মশলার উপকরণ খুব মিহি করে বেঁটে নিয়ে, শেষে টকদই ভালো করে মিশিয়ে রাখুন।
- 3
কড়াইয়ে তেল গরম করে সর্ষে, জিরে, শুকনো লঙকা, কারিপাতা ফোড়ন দিন।
- 4
এবারে সব সব্জি দিয়ে ভালোকরে নেড়েচেড়ে মিশিয়ে নিন। বেশি ভাজার দরকার নেই। ২-৩ মিনিট সময় ধরে ভাজার পর পরিমাণ মত জল দিন। স্বাদমতো নুন দিয়ে মধ্যম আঁচে ঢাকা দিয়ে সব সব্জি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
- 5
এখানে খেয়াল রাখতে হবে যেন সব্জি খুব বেশি সেদ্ধ হয়ে ঘেঁটে না যায়।
- 6
মোটামুটি ১০-১৫ মিনিট রান্না করার পর যদি পছন্দ করেন একটু চিনি দিন। এবারে বাঁটা মশলা দিয়ে ফুটতে দিন। আরও ৫-১০ মিনিট ফোটানোর পর ঝোল বেশ ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন।
- 7
গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে।
Keywords
Similar Recipes
More Recipes
- তন্দুরি চিকেন বিরিয়ানি (tandoori chicken biryani recipe in Bengali)
- ক্যুরেশী কাবাব (qureshi kebab recipe in bengali)
- কতায়েফ অসফিরি উইথ আশ্টা (Qatayef Asafiri with Ashta recipe in Bengali)
- পনির লাবাবদার। (Paneer Lababdar recipe in bengali)
- চিকেন রাভিওলি ইন হোয়াইট সস(Chicken Ravioli in White Sauce Recipe in Bengali)১.৫

মন্তব্যগুলি (2)